Saturday, 21 May 2016

ছবি তোলার জন্য শাস্তি





কিছ দিন আগে ভারতের এক ক্রাইম রিপোর্টের ভিডিও ফুটেজে দেখে ছিলাম, একটি মেয়ে আত্মহত্যার জন্য ট্রেনের অপেক্ষয়ছিল| কাছে থেকে একজন তার আত্মহত্যার ছবি ও ভিডিও করতে ব্যস্ত ছিল,ইতিমধ্যে ট্রেন এসে মেয়েটির পা ও মাথায় আঘাত হেনে চলে যায় !

অতি উতসাহী এই ভিডিও ধারণকারী ভিডিও না রেকর্ড করে মেয়েটির প্রাণ বাঁচাতে পারতো এই অপরাধে ভারতের উচ্চ আদালত ঐ ব্যক্তিকে ১০ বছরের সাজা দিয়ে ছিল |

গত কাল বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় রোয়ানূর আঘাত হানার সময় তোলা হৃদয়ে নাড়া দেওয়া এই ছবিটি বিবেকের কাছে সত্যিই অপরাধী করল |
জানিনা, ছবিতে বাঁচার জন্য আহাজারী করা এই মেয়েটি উদ্ধার হয়েছিল কি না? কিন্তু,যে ব্যক্তি মেয়েটাকে উদ্ধার না করে ক্যামেরা বন্দীতে ব্যস্ত ছিল সে সত্যিই বিবেকের আয়নায় অপরাধী ই রয়ে গেল |

ছবি:অনলাই থেকে

No comments:

Post a Comment